প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
অসহায়দের মুখে তৃপ্তির হাসি- কাউনিয়ায় মানবসেবা সংগঠনের হৃদয়ছোঁয়া আয়োজন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলায় মানব সেবা সংগঠনের উদ্যোগে প্রতিমাসের ন্যায় গরীব ও অসহায় মানুষের জন্য এক বেলা খাবারের আয়োজন করা হয়েছে।
শুক্রবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
কর্মসূচি চলাকালে মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রহিম নিজে উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, মানবিক সমাজ গঠনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। মানব সেবা সংগঠন শুরু থেকেই এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ উপস্হিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ইউপি সদস্য হাফিজার রহমান,সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম, ক্যাশিয়ার লিটন সহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD